আমার পছন্দের গেমের যে ছোট্র তালিকা করেছি তার মাঝে দুই নাম্বারে রয়েছে মাফিয়াঃ দ্যা সিটি অফ লস্ট হেভেন গে্মটি। এই গেমটি আমি খেলেছি বহু আগে, তখন আমি মাত্র গেম খেলা সুরু করেছি। এখন অবশ্য মাফিয়া ২ বের হয়ে গেছে। কিন্তু মাফিয়া ১ এর মত থ্রিলিং গেম খুব কমই দেখতে পাওয়া যায়।
মাফিয়া গেমটি পাবলিশ করে ইলুশন সফটওয়ার্ক, ২০০১ সালের দিকে। গেমের প্রেক্ষাপট ১৯৩০ সাল। গেমটির কাহিনী শুরু হয় টমি অ্যাঞ্জেলো নামের এক টেক্সি ড্রাইভারকে নিয়ে। এক বিকেলে দুই মাফিয়া স্যাম আর পলি আহত অবস্থায় টমিকে পিস্তল দেখিয়ে বাধ্য করে তাদেরকে ডন সেলিয়েরির বারে নিয়ে যেতে। তাদের পেছনে তারা করতে থাকে আরেক মাফিয়া ডন মারলো’র মানুষজন। টমি মারেলোর লোকজনদের ফাকি দিয়ে তাদেরকে ডন সেলিয়েরির বারে পৌছে দেয়। তখন টমকে তারা তাদের একজন অর্থাৎ মাফিয়া হতে অফার করে। টম মাফিয়ায় অংশগ্রহণ করে ও এভাবে কাহিনী এগিয়ে যেতে থাকে। মাফিয়া গেমটিতে দেখানো হয় টম অ্যাঞ্জেলো ডিটেক্টিভ নরম্যানকে তার মাফিয়া জীবনের সব ঘটনা খুলে বলছে। গেমারদের তার স্মৃতির ভেতরেই পুরো গেমটা খেলতে হয়।
মাফিয়া গেমটিতে মাত্র ২০ টি মিশন আছে। কিন্তু এই ২০টি মিশনই গেমটিকে দিয়েছে নতুন মাত্রা। মাফিয়াদের জীবনধারা ফুটিয়ে তুলেছে গেমটি। এইগেমে কিছু অসাধারন মিশন রয়েছে যা এখনো ভুলতে পারি না। বিশেষ করে ভিজিটিং রিচ পিপল, অ্যা ট্রীপ টু দ্যা কান্ট্রি, হ্যাপি বার্থ ডে ইত্যাদি মিশন গুলো এক কথায় অসাধারন।
গেমটির গ্রাফিক্স পুরানো হলেও ভালই বলা যায়। মিওজিক ও অনেক সুন্দর। এই গেমটি আপনাকে নিয়ে যাবে ১৯৩০ সালের আমেরিকায়। যেখানে চলে মাফিয়াদের রাজত্য। ব্যাবহার করতে পারবেন সেই আমলের গাড়ি, অস্ত্র। উপভোগ করতে পারবেন মাফিয়াদের জীবন ধারা। গেমের কাহিনি বিন্যাস এক কথায় অপূর্ব। খেলার সময় মনেই হয়না কোনো গেম, বরং মনে হয় মাফিয়াদের নিয়ে কোনো মুভি দেখছি। কিন্তু কাহিনি মুভির থেকেও জোস। গেমের শেষে আছে একটি চমক… কিন্তু আমি সেটা বলব না। আপনারা নিজেরা খেলে দেখে নিবেন।





