পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

Assassin's Creed




সোর্ড ফাইটের অনেক রকমের গেমসই আমার খেলা হয়েছে কিন্তু এসাসিন্স ক্রীডের মত গেম খুব কমই আমার চোখে পড়েছে এখন ইউবিসফটের এসাসিন্স ক্রীড গেমটি জনপ্রিয়তার দিক থেকে প্রিন্স অফ পারসিয়া সিরিজকেও হার মানায় মূলত এখন পর্যন্ত এসাসিন্স ক্রীডের তিনটি ট্রিলজি বের হলেও আজকে আলোচনা করব এর প্রথম পর্ব এসাসিন্স ক্রীড নিয়ে
এই গেমসের মূল চরিত্র হচ্ছে ডেসমন মাইলস আলতাইর ইবন লা আহাদ ডেসমন মাইলস কে টেম্পলার রা অবস্টার্গো নামক ল্যাবরেটরিতে এনিমাস নামের একটি যন্ত্রের সাহায্যে ক্রুসেডের সময়কার এসাসিন আলতাইরের জীবন বৃতান্ত জানার জন্য বাধ্য করে এনিমাসের মাধ্যমে ডেসমনের DNA থেকে তার পূর্বপুরুষ আলতাইরের ঘটনা জানার জন্য তারা চেষ্টা করতে থাকে ডেসমন এনিমাস থাকাকালে আলতাইরকে নিয়ে বিভিন্ন  মিশন খেলতে হয় আলতাইর হচ্ছে ক্রুসেডের সময়কার এসাসিন ব্রাদারহুডের একজন সদস্য আল মুয়াল্লিমের নির্দেশে সে সমাজে অত্যাচারকারী বিভিন্ন টেম্পলারদের মারে

বিভিন্ন মিশনের মাধ্যমে গেমটির শেষের দিকে আলতাইর জানতে পারে আসলে আলমুয়াল্লিম তার দরকারের জন্য বিভিন্ন সময় টেম্পলারদের তাদের মাধ্যমে মেরে ফেলছে এবং পিস অফ ইডেন ব্যবহারের মাধ্যমে মানুষকে তার জন্য ব্যবহার করছে এই জন্য গেমসের শেষে আলতাইর আলমোয়াল্লিমকে মেরে ফেলে অ্যাপল অফ ইডেন অন্য কোন জ়ায়গায় লুকিয়ে ফেলে পরবর্তীতে তা টেম্পলারদের হাতে আসলেও শেষে আবার এজিও আউদিতোরে দ্য ফেরেঞ্জে (Assassin’s Creed II III এর নায়ক) এটাকে গোপনে লুকিয়ে রাখেপিস অফ ইডেন আবার খুজে পাওয়ার জন্যই টেম্পলাররা ডেসমনকে দিয়ে তার পূর্বপুরুষ এসাসিনদের কাছে লুকানো পিস অফ ইডেনের লোকেসন খোজার চেষ্টা করে
এই গেমসের গেমপ্লে অন্যান্য সোর্ডফাইট গেমসের চেয়ে ভিন্নলুকিয়ে শত্রুকে মারার জন্য আলতাইরের হাতে হিডেন ব্লেড লাগানো থাকে এছাড়া সোর্ডের জন্য বেশ কিছু কম্বো আছে এছাড়া দূর থেকে শত্রুকে মারার জন্য থ্রোয়িং নাইফ আছে যা দিয়ে লক করা শত্রুকে দূর থেকে ছুড়ি ছুড়ে মারা যায় কামারের কাছ থেকে এসব থ্রোয়িং নাইফ চুরি করতে হয় ছোট ড্যাগার টাইপের ওয়েপনও আছে যা শর্ট কম্ব্যাটে ব্যবহার করা যায়এই গেমসটি ওপেন ট্রেক ধরণের সব দিকেই যাওয়া যায় সিটির ম্যাপ আনলক করার জন্য বিভিন্ন ঈগল টাওয়ার থেকে সিঙ্ক্রোনাইজ করতে হয় এই গেমটির সবচেয়ে ভালো দিক হল প্রায় সকল বিল্ডিং বা স্থাপনার উপর আলতাইর উঠতে পারে

গেমটি যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না তবে মাঝে গেমটি বোরিং মনে হতে পারে কিন্তু এর চোখ ধাধানো ফিনিশিং গেমারকে পরের সিক্যুয়েল খেলার জন্য বাধ্য করবে এর পরের ভার্সনগুলো এর তুলনায় অনেক চমকপ্রদ হলেও প্রথম গেম হিসেবে এসাসিন্স ক্রীড অনেক সমৃদ্ধ গেমটির ending আপনাকে অবশ্যই অবাক করবে তা নিশ্চিৎভাবে বলা যায় যদি গেমটি খেলা না থাকে তবে খেলে ফেলুন এই অসাধারণ গেমটি
read more "Assassin's Creed"

রবিবার, ১৭ জুলাই, ২০১১

মজার একটি গেম মিনি নিনজাস (২০০৯)


 আমরা সবাই হ্যাক এন্ড স্ল্যশ একশ্যন গেম খেলে থাকি। সিরিয়াস গেম নিয়ে মেতে থাকি। কিন্তু একটু সহজ কার্টুনিস এডভেঞ্চার টাইপের একটি গেম পেলে কেমন হয়? এমন গেম যা খেলার সময় সিরিয়াস হওয়া লাগবে না বরং বোরিং সময়টা সহজেই পার হয়ে যাবে? এমন একটি গেম হচ্ছে মিনি নিঞ্জাস।
আগেই বলে রাখি যারা হাই গ্রাফিন্সের গেম খেলে অভ্যস্ত আছেন তারা গেমটি দেখে হতাশ হতে পারেন। গেমটির গ্রাফিক্স অনেকটা কার্টুনিশ কিন্তু দেখতে খারাপ তা বলা যাবে না শুধুমাত্র নিছক মজা পেতে গেমটি খেলতে পারেন। গেমটি পাব্লিশ করেছে EIDOS

গেমটির প্লট গড়ে উঠে প্রায় ৩০০ বছর পূর্বের জাপানের নিঞ্জাদের নিয়ে। নিঞ্জারা সামুরাইদের ইভল মাস্টারকে হারিয়ে তাদের ডার্ক ক্যসল দখল করে নেয়। এভাবে প্রকৃতির মাঝে ভারসাম্য ফিরে আসে। এন্সিয়েন্ট কুজি ম্যজিকের সঠিক ব্যবহার ঘটতে থাকে। কিন্তু এখন নিঞ্জা মাউন্টেইনের আসে পাশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়।  ঝড়, বন্যা, বৃষ্টি হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখে নিঞ্জা মাস্টার বুঝতে পারেন যে প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ কুজি ম্যজিকের অপব্যবহার শুরু হয়েছে। এদিকে কিছু লোক বনের পশু পাখিদের ধরে নিয়ে আটকে রাখছে ও কুজি ম্যাজিকের মাধ্যমে এদেরকে সামুরাই বাহিনী হিসেবে তৈরী করছে। নিঞ্জা মাস্টার ভারসাম্য রক্ষার জন্য তার নিঞ্জাদের নিঞ্জা মাউন্টেইন থেকে গ্রামের দিকে পাঠাতে লাগলেন। নিঞ্জারা অবস্থা দেখতে গেল কিন্তু কেউই আর ফিরে এল না। নিঞ্জা মাস্টার একে একে চার জন বিসস্থ্য নিঞ্জাদের পাঠালেন বাইরের খবর আনতে। কিন্তু তারা কেউই আর ফিরে আসল না। সর্বশেষ দুইজন নিঞ্জা হিরো আর ফুটোকে নিঞ্জা মাস্টার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন এদের উপরই থাকে পৃথিবীর ভারসাম্য রক্ষার মহান দায়ীত্ব।
 
এভাবে গেমটির কাহিনী শুরু হয় ও হিরো এবং ফুটো জাপানের বিস্তির্ণ অঞ্চলের মধ্য দিয়ে সামুরাইদের মারতে মারতে চলতে থাকে পথের মাঝে অনেক ক্যাসল থাকে, এ সকল ক্যাসলের বসদের হত্যা করে হিরো আর ফুটো সামনের দিকে যেতে থাকে। এর মাঝে তারা অন্য সকল নিঞ্জাদের পায় ও একে একে তাদের দল ভারি হতে থাকে।

গেপ্লের কথায় আসা যাক। গেমটির একেক ক্যারেক্টার একেক ওয়েপনে পারদর্শি। হিরো কাটানা সোর্ড ব্যবহার করে থাকে। ফুটো ব্যবহার করে হ্যামার বা হাতুড়ি। সুজুমি বাশিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তার বাশির সুরে শত্রুরা অনেক সময় মোহাচ্ছন্ন হয়ে পরে। তখন সহজে তাদের মারা যায়। এরপর আসে শন। শন তিরন্দাজ। তরা নিজেকে বাঘ মনে করে ও সে তার হাতের সাথে ইস্পাতের আড়শি লাগিয়ে নেয়। (অনেকটা এক্স ম্যান এর ওলভারিনের মত দেখতে)হিরো কুজি ম্যাজিক ব্যবহার করতে পারে। কুজি ম্যাজিক দিয়ে অন্য প্রানীকে নিয়ন্ত্রণ করা, অন্যান্য ম্যাজিক খুজে বের করা, আগুনের গোলা শত্রুদের দিকে ছুড়ে মারা, সময় নিয়ন্ত্রণ করা ইত্যাদি করতে পারে। এছাড়া আরো অনেক রকমের ম্যাজিক আছে। এছাড়া সুরিকেন, বিভিন্ন প্রকারের বোম্ব, আর বিভিন্ন ধরণের পোসন কিনতে বা বানানো যায়। কোন পোশন হেলথ লাইন বৃদ্ধি করে আবার কোন পোশন ম্যাজিক বৃদ্ধি করে। সকল নিঞ্জাদেরই একটা খড়ের হ্যাট থাকে যা অন্যদের আক্রমণ প্রতিরোধ করতে কিংবা নদী পার হউয়ার জন্য নৌকা হিসেবে ব্যবহার করা যায়।

সর্বোপরি গেমটি আমার কাছে ভালো লেগেছে। প্রাচীন জাপানের নিঞ্জাদের নিয়ে খেলতে খেলতে আপনিও হারিয়ে যেতে পারেন তাদের রাজ্যে। যদি না খেলে থাকেন তাহলে খেলে ফেলুন এই সুন্দর গেমটি।
একনজরে মিনি নিঞ্জাস গেমসঃ

developer: IO Interactive
publisher: Square-Enix / Eidos
genre: arcade / adventure | action / fighting
platform: PC / Windows

release date: World: 08 September 2009
USA: 08 September 2009
Europe: 11 September 2009





play modes: single player
game language: English
age requirements: everyone  |  media: 1 DVD
suggested system requirements:
Core 2 Duo 2.6 GHz, 2 GB RAM, graphic card 128 MB (GeForce 6600 or better), 5.85 GB HDD, Windows XP/Vista.

read more "মজার একটি গেম মিনি নিনজাস (২০০৯)"

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১১

প্রিন্স অফ পারসিয়াঃ টু থ্রোন্স



প্রিন্স অফ পারসিয়া সিরিজের তৃতীয় গেমটি হচ্ছে টু থ্রোন্স। ২০০৫ সালে গেমটি বের হয় গেমটি ইউবিসফট মন্টিয়েল ডেভেলপ করে ও ইউবিসফট পাবলিশ করেআগের গেমগুলোর মত এ গেমটিও বেশ জনপ্রিয়। এটি শুরু হয় প্রিন্স অফ পারসিয়াঃ ওয়ারিয়র উইদিনের শেষ থেকে।

এর আগের পর্ব প্রিন্স অফ পারসিয়াঃ ওয়ারিয়র উইদিনে প্রিন্স তার ডেস্টিনি মোকাবেলা করতে টাইম আইল্যান্ডে যায় ও পাস্টে গিয়ে আওয়ার গ্লাস ভেঙ্গে দিয়ে আসে। যেহেতু প্রিন্স পাস্টে আওয়ার গ্লাস ভেঙ্গে আসে তাই প্রেজেন্ট বা বর্তমানে কোন সেন্ড থাকবে না। আর বর্তমানে যদি সেন্ড ব্যবহার না হয় তাহলে সব কাহিনী বদলে যাবে। অর্থাৎ সুলতানের কোন আওয়ার গ্লাস থাকবে না, ভিজিওর টাইম অফ ডেগার নিতে চাবে না (সে চিনবেই না সেন্ড অফ ডেগার কি), ফারাহ ও মারা যাবে না। মোট কথা প্রিন্স অফ পারসিয়াঃ সেন্ডস অফ টাইমের পুরো কাহিনী বদলে যাবে! (ব্যপারটা বড্ড গোজামেলে কিন্তু গেমটির কাহিনী এমনটাই কি আর করা!) তাই এই সময় দেখা যাবে টু থ্রোন্সের কাহিনী। প্রিন্স কাইলিনাকে নিয়ে বেবিলনে ফিরে এসে দেখে যে ভিজিওর বেবিলন দখল করে ফেলেছে। ভিজিওর কাইলিনা কে ডেগার অফ টাইম দিয়ে মেরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যায়। আর প্রিন্স যুদ্ধ করতে থাকে সেন্ড মন্সটার ও ভিজিওরের হাত থেকে বেবিলনকে বাচাতে।
 
এই গেমসে প্রিন্সের দু’টি রূপ দেখা যায়। ভিজিওর কাইলিনাকে মারার সময় প্রিন্সের শরীরে সেন্ড ঢুকে যায়। কিন্তু প্রিন্সের সেন্ডের ব্যাপারে অবিজ্ঞ হওয়ায় সেন্ড তাকে পুরো মন্সটার বানিয়ে ফেলতে পারে না, তাই কিছু সময়ের জন্য মাঝে মাঝে প্রিন্স সেন্ড মন্সটার হয়ে যায়। এই গেমটায় ফারাহ ফিরে আসে। তার কিংডম ভিজিওর ধ্বংস করে দেয় ও ফারাহর পিতাকে মেরে ফেলে। তাই সে প্রতিশোধ নেয়ার জন্য বেবিলনে ফিরে আসে ও প্রিন্সকে বিভিন্নভাবে সাহায্য করে।

এবার আসি গেমপ্লের কথায়। এই গেমটির গেমপ্লে ওয়ারিওর উইদিনের মতই। দুই হাতে দুটি সোর্ড নিয়ে প্রিন্স কমব্যেট করতে পারে। প্রিন্সের ডান হাতে থাকে ডেগার অফ টাইম ও বাম হাতে যে কোন সোর্ড বা হেমার নেয়া যায়। বিভিন্ন ধরনের কম্বো আছে এই গেমটিতে। শুধু ডেগারের যেমন কম্বো আছে তেমনি ডুয়েল হ্যান্ড কম্বোও গেমটিতে আছে। প্রিন্স স্যান্ড মন্সটার হয়ে গেলে প্রিন্সের বাম হাতে একটি চেইন চলে আসে। এর মাধ্যমে প্রিন্স সেন্ড মন্সটারদের মারতে পারে। সাধারণত প্রিন্স সেন্ড মন্সটার থাকাকালে বেশি শক্তিশালী থাকে কিন্তু এ সময় তার লাইফ ক্রমাগত কমতে থাকে। প্রিন্স সেন্ড পেলেই লাইফ পুরো ভরে যায় গেমটিতে লাইফ আপডেট খুজে পেতে আগের পর্বের মত বেগ পেতে হবে না। এর কাহিনীও লাইফ আপডেটের উপর নির্ভর করে না। এই গেমসে ‘কুইক কিল’ নামক জেকানিজমের মত একটি মোড আছে। এর মাধ্যমে কোন সেন্ড মন্সটারকে উপর থেকে অথবা পেছন থেকে মেরে ফেলা যাবে। গেমটিতে সেন্ডের ব্যবহারও আগের গেমসের মতই আছে। অর্থাৎ টাইম রিকল, টাইম স্লো, আই অফ দ্য স্টর্ম, র‍্যাথ  অফ দ্য গড ইত্যাদি আগের পর্বের মতই ব্যবহার করা যাবে।

এই হল প্রিন্স অফ পারসিয়ার তিনটি ট্রেলজি। এরপর Prince of Parsia 4 (২০০৮) ও সম্প্রতি Prince of Persia: The Forgotten Sands (২০১০) বের হয়েছে। POP 4 গেমটি ট্রেডিসনাল প্রিন্স অফ পারসিয়া থেকে অনেক বাইরে চলে গেছে। গেমটি আলোচিত সমালোচিত দুটিই হয়েছে। POP 5 The Forgotten Sands গেমটি আবার আগের ধারায় ফিরে এসেছে। এ গেমটির কাহিনী গড়ে উঠেছে POP Sands Of Time আর POP Warrior Within এর মাঝখানের ৭ বছরের মাঝে। ইউবিসফট প্লেস্টশন ৩ এর জন্য প্রিন্স অফ পারসিয়া ট্রেলজি নামের একটি গেম প্রকাশ করবে বলে জানা যায়। ৩ টি গেমের কাহিনী নিয়ে এই একটি গেম বের হবে বলে ধারনা করা হচ্ছে।  ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে ভালো লেগেছে POP Sands Of Time POP Warrior Withinগেমদুটি যে অসাধারণ প্লটে রচিত তা বলার অপেক্ষা রাখে না। আর POP Two Thrones গেমটি মোটামুটি লেগেছে আমার কাছে। এর গ্রাফিক্স এবং স্টোরি লাইন এতটা জমকালো আমার কাছে লাগে নি
প্রিন্স অফ পারসিয়া ট্রেলজির রিভিউ শেষ হল। আশা করি এই গেমগুলো সবাই খেলেছেন বা খেলবেন। সামনে Prince of Persia এর বিচ্ছিন্ন দুটি পর্ব নিয়ে লিখতে পারি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। :)

Posted by Rafeed
read more "প্রিন্স অফ পারসিয়াঃ টু থ্রোন্স"

শুক্রবার, ২৪ জুন, ২০১১

NFS এর আরেকটি Open Track গেমঃ NFS UNDERCOVER

 
Need for speed সিরিজ এর আরেকটি জনপ্রিয় গেম হিসেবে Need for speed Undercover এর কথা বলাই যায়। বিশেষ করে story based racing game যাদের প্রিয়, তাদের এই গেমটা খারাপ লাগার কথা না। অনেক গেমার এর একটা প্রশ্ন থাকে, NFS most wanted এর পরের গেমগুলো কেন NFS Most wanted এর মত না? কেন open world map নেই? কেন ভালো স্টোরি নেই? তাদের সন্তুষ্ট করবে NFS Undercover.

গেমটার গ্রাফিক্স সন্দেহাতীতভাবেই দারুন। Car, world map, shadow effect, smoke- সবকিছুই খুবই detailed. তাছাড়া গেমটিতে গাড়িগুলোর জন্যে damage নামক একটা option আছে। সেটা অন থাকলে গাড়ির বডির damage হয়, যা উল্লেখ করার মত।
NFS undercover একটা story based racing গেম। গেমার এর চরিত্র এখানে একজন undercover পুলিশ অফিসার এর। যে কিনা একটা আন্তর্জাতিক স্মাগলার চক্রকে খুঁজে বের করার জন্য দায়িত্বপ্রাপ্ত। Chase Linh এর নির্দেশ মত গেমার কাজ করে যায়। আর Chase Linh এর ক্যারেক্টারটি এখানে করেন Maggie Q. Chase Linh ছাড়াও গেম এর cut scene এ আরও কয়েকটি ক্যারেক্টার নিয়মিত দেখা যাবে। তবে NFS Undercover এর cut scene গুলো NFS Most Wanted এর cut scene গুলোর মতো অতোটা গুছানো নয়।

NFS সিরিজের open world map এর গেমগুলার মধ্যে NFS Undercover এর ম্যাপই সবচেয়ে বড়। আক্ষরিক অর্থেই ম্যাপটি বিশাল। প্রায় ১৭৫ কিলোমিটার এর এরিয়া নিয়ে। NFS Undercover এর যে শহরটি দেখায়, তার নাম Tri-cityশহরটির হাইওয়েগুলো অনেক লম্বা ও চওড়াঅফরোড এর সংখ্যা ও অনেক বেশি। সবমিলিয়ে Tri-cityকে খুবই প্ল্যানড একটা শহর হিসেবে দেখান হয়।




















গেমটিতে Checkpoint, sprint, circit- এসব গতানুগতিক রেস ইভেন্ট এর সাথে কিছু নতুন রেস যোগ করা হয়, যেমন highway battle. তাছাড়া আলাদা ধরনের কিছু রেস ইভেন্টও আছে। এদের নাম দেয়া হয় job তো jobগুলো এমন হয় যে, কোনও দামী গাড়ি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোথায়ও ডেলিভার করতে হবে। কখনো হইতো গাড়িটির কোনও damage করা যাবে না। আবার কখনো পুলিশ ইভেড করেই ডেলিভার করতে হবে।
পুলিশের কথা বলতে গেলে বলা যায়, তারা এখানে NFS Most wanted NFS Carbon এর মতই স্বমহিমায় বিরাজমান! কিন্তু NFS Most wanted NFS Carbon যেমন heat level 1 এ শুধু heat level 1 এর পুলিশই আসতো, NFD Undercover heat level 1 এও heat level 5 এর পুলিশ আসতে পারে। এটা নির্ভর করে রেসার এর wheel man level এর উপর। রেসার এর গেমের progress যত বাড়বে, wheelman level ও তত updated হবে।
NFS Most wanted NFS Carbon এ যেমন BMW M3 GTR গাড়িটিকে হাইলাইট করা হয়েছে, এই গেমে তেমন কোনও গাড়িকে আলাদাভাবে হাইলাইট করা হয়নি। তবে নামি-দামি প্রায় ৫৯টি গাড়ি গেমটিতে আছে আর গাড়ি customised করার option এখানে কিছুটা বেশি।

NFS Undercover গেমটির স্টোরি, NFS Most wanted এর মত অতটা উত্তেজনাদায়ক না হলেও গেমটির একেবারে শেষে একটা চমক আছে। যাদের NFS Most wanted যাদের ভালো লেগেছে, তাদের NFS Undercover ও ভালই লাগবে আশা করা যায়।


PC requirements:
  • Windows XP/VISTA Operating system with latest service pack installed
  • Processer: Intel Pentium 4 (or equivalent) CPU running at 2.8 GHz or higher (3.0GHz for Windows Vista PC)
  • Minimum amount of RAM needed : 1GB RAM
  • Graphics Card : Geforce 6500, Radeon 9500 or better DirectX compliant video card with Pixel shader 2.0 or above (AGP and PCIe only) using a supported chipset
  • DirectX compatible sound card
  • 8X or faster DVD Drive
  • 2.0 GB of HD space required to install game
  • DirectX Nov 2007 edition (included in Game Disc)



 Posted by Atanu Fagun
read more "NFS এর আরেকটি Open Track গেমঃ NFS UNDERCOVER"

জনপ্রিয় পোস্টসমূহ